National

ভারতেও জিকা ভাইরাসের হানা, আক্রান্ত ৩

সারা বিশ্বের সঙ্গে ভারতেও হানা দিল জিকা ভাইরাস। আমেদাবাদে জিকা ভাইরাসে আক্রান্ত ৩ জন। এর মধ্যে ১ জন মহিলার প্রসবের পরেই জ্বর আসে। পরীক্ষার পর দেখা যায় তিনি জিকা ভাইরাসে আক্রান্ত। ভারতে জিকা ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। এটাই ভারতে প্রথম জিকা ভাইরাসের থাবা। আমেদাবাদে যে দুজন পুরুষ ও একজন মহিলার দেহে জিকা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে তাঁরা সকলেই আমেদাবাদের বাপুনগরের বাসিন্দা। ডেঙ্গির মশা এডিসই জিকা ভাইরাসের বাহক মশা। তবে ডেঙ্গি যেমন প্রাণঘাতী, জিকা অতটা ভয়ংকর নয় বলেই দাবি করছেন চিকিৎসকেরা। তবে জিকা গর্ভবতী মহিলাদের জন্য ভয়ংকর। কারণ জিকায় আক্রান্ত মহিলার জঠরে যে শিশু বড় হচ্ছে তার মস্তিষ্ক পরিণত হয় না। জিকা তার মস্তিষ্ককে পরিণত হতে দেয় না। ফলে শিশুটি অপরিণত মস্তিষ্ক নিয়ে ভূমিষ্ঠ হয়। যা তারজন্য প্রাণঘাতী হতে পারে। তাই সেক্ষেত্রে শিশুটিকে ভূমিষ্ঠ হতে না দিয়ে ওই মহিলার গর্ভপাত করানো ছাড়া অন্য উপায় থাকেনা। এর বাইরে জিকায় আক্রান্তদের তেমন ভয়ের কোনও কারণ নেই। এর কোনও ওষুধ নেই। জিকার উপসর্গ হল, ১০২-এর ওপর জ্বর উঠে যাওয়া। ৭ দিন পর্যন্ত জ্বর থাকা। চোখ টকটকে লাল হয়ে যায়। গায়ে লাল লাল দাগ দেখা যায়। তবে ওই পর্যন্তই, জেঙ্গির মত জিকা প্রাণঘাতী নয়।

 

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026