Health

একদিনে করোনা সংক্রমণে রেকর্ড গড়ল পৃথিবী

বিশ্বে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ল। ২ লক্ষের ওপর মানুষ একদিনে করোনা সংক্রমণের শিকার হয়েছেন।

জেনেভা : দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে বিশ্বে। দৈনিক কত জন নতুন করে করোনা সংক্রমণের শিকার হলেন তার হিসাবও থাকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই হিসাব বলছে একদিনে করোনা সংক্রমণে রেকর্ড গড়ল পৃথিবী। গত একদিনে ভারত যেমন নতুন করে সংক্রমণে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে, ঠিক তেমনই একই দিনে বিশ্বও ছুঁল রেকর্ড উচ্চতা। একদিনে বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণের শিকার হলেন ২ লক্ষ ১২ হাজার ৩২৬ জন। একদিনে এতজন মানুষ করোনা আক্রান্ত এর আগে কখনও হননি।

বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১ কোটি ১৪ লক্ষ ১০ হাজার ৩৭৩ জন। গত একদিনে যে বিপুল সংখ্যক মানুষ করোনার শিকার হয়েছেন তার অর্ধেক সংক্রমিত হয়েছেন আমেরিকা ও ব্রাজিলে। আমেরিকায় ৫৩ হাজারের ওপর এবং ব্রাজিলে ৪৮ হাজারের ওপর মানুষ সংক্রমণের শিকার হয়েছেন ২৪ ঘণ্টায়।

বিশ্বে সংক্রমণ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেমনই বিশ্বজুড়ে করোনায় মৃত্যুও বেড়েই চলেছে। ৫ লক্ষ ৩৪ হাজারের ওপর মানুষ এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন বিশ্বজুড়ে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে। বিশ্বে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ লক্ষ ৫৮ হাজারের ওপর মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026