Health

‘নতুন ও সাংঘাতিক’ পর্যায়ে ঢুকতে চলেছে করোনা, সতর্ক করল হু

করোনা অতিমারি এবার এক নতুন ও সাংঘাতিক পর্যায়ে প্রবেশ করতে চলেছে। বিশ্বকে সতর্ক করল হু।

জেনেভা : করোনা অতিমারি কাটিয়ে ওঠা গেছে এমন নয়। টিকা হাতে নেই। নেই কোনও নিশ্চিত ওষুধ। কিন্তু গোটা বিশ্ব আর লকডাউনে থাকতে রাজি নয়। ক্রমশ সব খুলে যাচ্ছে। ছন্দে ফেরার লড়াই চালাচ্ছে সব দেশ। যদিও সংক্রমণ যে সর্বত্র কমে গেছে এমনটা একেবারেই নয়। বরং অনেক জায়গায় বাড়ছে। যার উজ্জ্বল উদাহরণ ভারত। গোটা বিশ্বের সঙ্গে ভারতেও সব কিছু খুলে যাচ্ছে। ক্রমশ ছন্দে ফিরছে দেশ। এই পরিস্থিতিতে বিশ্বের জন্য ফের এক নতুন চিন্তার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

গত বৃহস্পতিবার বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা দেড় লক্ষ পার করেছে। করোনা সংক্রমণের এই ভয়াল রূপ নিয়ে সতর্ক করেছে হু। তারা জানিয়েছে একদম নতুন ও সাংঘাতিক রূপে করোনা এক নতুন ও সাংঘাতিক পর্যায়ে প্রবেশ করতে চলেছে। হু প্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকতে থাকতে মানুষ হাঁপিয়ে উঠেছেন। দেশগুলিও তাদের অর্থনীতিকে সচল করতে চাইছে। কিন্তু এটাই সবচেয়ে বেশি সতর্ক হওয়ার সময়। যখন নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছে করোনা।

হু-এর তরফে জানানো হয়েছে, কিছু দেশ করোনা সংক্রমণের গ্রাফকে সমান্তরাল করতে সক্ষম হয়েছে ঠিকই। কিন্তু সেখানেও একটি সেকেন্ড ওয়েভের সম্ভাবনা থেকে যাচ্ছে। করোনা অনেক দেশে এখনও বেড়েই চলেছে। হু এও জানিয়েছে যে কয়েক জায়গায় যদি করোনার প্রকোপ কমেও যায় তাহলেও সেখানে শরৎ কালে আবার তা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026