Health

করোনার নতুন এপিসেন্টার কোথায়, জানাল হু

করোনা বিশ্বের প্রায় সব দেশই গ্রাস করে ফেলেছে। তবে প্রকোপ বেশি ইউরোপ, আমেরিকা ও এশিয়ায়।

নিউ ইয়র্ক ও ব্রাসিলিয়া : করোনা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়েছে। তবে সব দেশেই যে প্রতাপ সমান তা নয়। বরং বলা ভাল সব মহাদেশেই নয়। এশিয়ায় শুরু হলেও করোনার ভয়ংকরতার আঁচ সবচেয়ে বেশি গিয়ে লেগেছে ইউরোপ ও উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকারও মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনার প্রভাব সবচেয়ে আতঙ্কের। এবার করোনা নতুন এপিসেন্টারে তার খেল দেখাতে শুরু করল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে করোনার এখন নতুন এপিসেন্টার দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা। এখানে এবার হুহু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। যদিও দক্ষিণ আমেরিকার দেশগুলি অনেক আগে থেকেই লকডাউন পালন করছে। তবু করোনা ছড়াচ্ছে উল্কার গতিতে। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি ব্রাজিলের।

ব্রাজিলের পরই দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়েছে পেরুতে। এরপর রয়েছে ইকুয়েডর, চিলির মত দেশ। যেখানে এখনও ১ লক্ষ ছোঁয়নি সংক্রমিতের সংখ্যা। অন্য দেশগুলিতেও বাড়ছে সংক্রমণ। দক্ষিণ আমেরিকায় চিন্তা বাড়াচ্ছে সেখানে আচমকা বাড়তে থাকা সংক্রমণ। যা ক্রমশ গ্রাফকে উর্ধ্বমুখী করেছে। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে হু-ও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026