Health

করোনা টিকা নিয়ে মানুষকে হতাশ করলেন হু-এর দূত, ভরসা দিলেন বিজ্ঞানীরা

তিনি জানিয়েছেন, মানুষ যে ভাবছেন করোনা টিকা কয়েক মাসের মধ্যেই বার হয়ে যাবে, তেমনটা নাও হতে পারে। কারণ কিছু ভাইরাস অত্যন্ত জটিল প্রকৃতির হয়।

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর অন্যতম প্রতিনিধি। নিজেও একজন বিশেষজ্ঞ। সেই ডেভিড নাবারু কিন্তু করোনা টিকা নিয়ে কোনও আশাব্যঞ্জক কিছু শোনালেন না। বরং তিনি জানিয়েছেন, মানুষ যে ভাবছেন করোনা টিকা কয়েক মাসের মধ্যেই বার হয়ে যাবে, তেমনটা নাও হতে পারে। কারণ কিছু ভাইরাস অত্যন্ত জটিল প্রকৃতির হয়। যার টিকা বার করা সহজ নয়।

ফলে এমন হতেই পারে যে টিকা বার হল না। সেক্ষেত্রে কিন্তু করোনা সংক্রমণের ভয় নিয়েই মানুষকে জীবনে চলতে হবে। মানুষের জীবনের অঙ্গ হয়ে যাবে এই করোনার পিছু তাড়া।

ডেভিড নাবারুর পরামর্শ, কারও করোনা হলে তাঁকে আইসোলেশনে রাখা। কারও করোনার উপসর্গ দেখা দিলেই তাঁকে আলাদা করা। তাঁর সংস্পর্শে থাকা মানুষকে আলাদা করার বন্দোবস্ত করা। বয়স্কদের দিকে যথেষ্ট নজর রাখা। হাসপাতালে করোনা রোগী ভর্তির জন্য যথেষ্ট বন্দোবস্ত আগে থেকে প্রস্তুত রাখার জন্য তৈরি থাকা দরকার। কারণ এমনটা হতেই পারে যে করোনাকে সঙ্গে নিয়েই মানুষকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। জীবন চালাতে হবে।

ডেভিড ব্যক্তিগতভাবে এমন হতাশার কথা শোনালেও বিজ্ঞানীদের একটা বড় অংশ কিন্তু টিকা আবিষ্কার নিয়ে আশাবাদী। এই মুহুর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৪৪টি করোনা টিকার পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন করোনা টিকা বার করতে এক বছর থেকে দেড় বছর সময় লাগতে পারে। তবে টিকা বার হবেই বলে আশাবাদী তাঁরা।

৪৪টির মধ্যে ৪২টি প্রি-ক্লিনিক্যাল স্টেজে রয়েছে। ২টি ফেজ-১ এ প্রবেশ করে গেছে। এই অবস্থায় বিজ্ঞান কিন্তু করোনা টিকা আবিষ্কার নিয়ে কঠিন পরিশ্রম চালিয়ে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026