ডলার, প্রতীকী ছবি
সারা বিশ্বে পুরুষরা যা রোজগার করেন মহিলারা তার চেয়ে অনেক কম রোজগার করেন। পুরুষদের সঙ্গে এই ফারাক বিশাল। এখন মেয়েরা পেশাগত জীবনে প্রবেশ করছেন ঠিকই। তবে ফারাক কমছে খুবই ধীর গতিতে। ফলে পুরুষ-মহিলা রোজগারের ফারাক কমতে এখনও ২০২ বছর সময় লাগবে বলে মনে করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ১৪৯টি দেশে সমীক্ষা চালিয়ে তারা দেখেছে সব দেশেই এই ফারাক বর্তমান। এমন কোনও দেশ নেই যেখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি বা প্রায় সমান সমান রোজগার করে থাকেন।
তাদের হিসাবে তারা দেখেছে এশিয়ার লাওস দেশটিতে একমাত্র এই ফারাক অনেকটা কম। কিন্তু সেখানেও সামঞ্জস্য আসতে এখনও ঢের দেরি। গত বছরও একই সমীক্ষা চালিয়েছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তখন তারা বলেছিল এই ফারাক মুছে যেতে এখনও ২১৭ বছর লাগবে। এবার তা কমে হল ২০২। এ থেকে এটা অন্তত পরিস্কার যে ক্রমশ বিশ্ব জুড়ে মহিলাদের রোজগার বাড়ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…