Sports

জেতার সুযোগ হাতছাড়া করলেন কার্লসেন, নবম গেমও ড্র

ওপেনিংটা দারুণ হয়েছিল। এর চেয়ে ভাল আর কী হতে পারে! কিন্তু ২৫ নম্বর চালে এইচ ৫ দেওয়াটা তাঁর ভুল হয়েছিল। বিশ্ব দাবার খেতাবি লড়াইতে নবম ম্যাচে জয়ের সম্ভাবনা হাতছাড়া করে এমনই জানালেন দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। এই স্তরের খেলায় সাধারণত পজিশনাল অ্যাডভান্টেজকেই জয়ের অবস্থা ধরা হয়। যা থেকে ক্রমশ জয়ের পথ খুঁজে নিতে হয়। সেই অবস্থা কিন্তু এদিন ইংলিশ ওপেনিং থেকে পেয়েছিলেন কার্লসেন। চতুর্থ গেমের মতই একই শুরু দেখা যায় এদিন। কিন্তু ক্রমশ খেলার রাশ হাতে নিয়ে নেন কার্লসেন। তবে ২৫ তম চালে এইচ ৫ দেওয়ার পর কিন্তু আর সুযোগ দেননি কারুয়ানা। দ্রুত খেলায় ফিরে আসেন তিনি। এরপর পিস এক্সচেঞ্জের মধ্যে দিয়ে খেলা এন্ডগেমে ঢোকে।

বিপরীত রঙের খোপের বিশপ বা দাবার ভাষায় অপজিট কালার বিশপ থাকায় খেলা যে ড্র হচ্ছে তা বোঝা যাচ্ছিল। যদিও এখানে বেশ কিছুক্ষণ ওই ম্যাচ নিয়েই চেষ্টা চালান কার্লসেন। তবে ড্র এড়াতে পারেননি তিনি। নবম ম্যাচ ড্র হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কার্লসেনকে তাঁরই দেশের এক সাংবাদিক কটাক্ষের সুরেই প্রশ্ন করেন খেলাটা যে ড্র হচ্ছে তা এন্ডগেমে কখন কার্লসেন বুঝতে পারেন? কার্যতই ক্ষুব্ধ কার্লসেন উত্তর দেন তাঁর মনে হয়েছিল তিনি ভাল অবস্থায় আছেন। কিন্তু তিনি তা হাতছাড়া করেন।

বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে আর ৩টে ম্যাচ বাকি। যারমধ্যে কারুয়ানা ২টি সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। এই ৩ ম্যাচে ফয়সালা না হলে লড়াই গড়াবে টাই ব্রেকারে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026