Sports

অষ্টম খেলাও ড্র, কারুয়ানার ভুলে হার বাঁচালেন কার্লসেন

অষ্টম ম্যাচে রীতিমত কঠিন অবস্থায় পড়েছিলেন বর্তমান দাবা বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অষ্টম ম্যাচে নির্ঘাত হার তাঁর মাথার ওপর নাচছিল। কিন্তু ২৪ তম চালে সাদা ঘুঁটি নিয়ে খেলা মার্কিন চ্যালেঞ্জার ফাবিয়ানো কারুয়ানার এইচ ৩-এর মত ভুল চাল কার্যত বাঁচিয়ে দিল কার্লসেনকে। নাহলে এই ম্যাচে ১ পয়েন্ট হারাতে হত তাঁকে। ভুল চালের জন্য কার্যত কারুয়ানাকে ধন্যবাদ দিয়েছেন কার্লসেন।

এদিন সিসিলিয়ান ডিফেন্সের সেশনিকভ ভ্যারিয়েশন খেলা হয়। কালো ঘুঁটি নিয়ে কারুয়ানার ই৪ এর বিরুদ্ধে সি৫ দিয়ে শুরু করেন কার্লসেন। এখানে ১২ নম্বর চালে গজকে ডি২ স্কোয়ারে এনে কার্লসেনকে চমকে দেন কারুয়ানা। প্রবল চাপে পড়েন কার্লসেন। ঘড়িতে সময় গড়াতেই থাকে। আর কার্লসেন বোর্ডে ভাবতেই থাকেন। যদিও পরে খেলায় ফেরেন তিনি। কারুয়ানা একটা চাল নষ্ট তাঁকে অনেকটা খেলায় ফিরিয়ে আনে। পরে ঘুঁটি বিনিময়ের মধ্যে দিয়ে ৩৮ তম চালে খেলা ড্র হয়ে যায়। ১২ ম্যাচের লড়াইয়ে ৮ ম্যাচে এখনও সবকটিই ড্র। ২ জনেরই ৪ পয়েন্ট করে ঝুলিতে। বাকি ৪টি ম্যাচ।

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026