Sports

ড্রয়ের ধারা অব্যাহত, ৭ ম্যাচেও জয় পেলনা কেউ

বিশ্ব দাবার খেতাবি লড়াইতে ড্র থামার নাম নিচ্ছে না। ১২ গেমের লড়াইয়ে ইতিমধ্যেই ৭টি খেলা শেষ। আর সেই ৭টি খেলাই ড্র হয়েছে। সপ্তম ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলা কার্লসেন ডি ৪ দিয়ে শুরু করার পর খেলা গড়ায় কুইন্স গ্যামবিট ডিক্লাইনের হারউইজ অ্যাটাকে। প্রসঙ্গত এই খেতাবি লড়াইয়ের দ্বিতীয় ম্যাচেও এই ম্যাচের মতই প্রথম ৯টি চাল হয়েছিল। সেই খেলা গড়িয়েছিল ড্রতে। এই খেলাও গড়াল ড্রতেই।

এদিন খেলার শুরু থেকেই তেমন তাপ উত্তাপ বোর্ডে তৈরি হয়নি। বরং ২ প্রতিদ্বন্দ্বীই যে হোম ওয়ার্কে কোনও ফাঁকি দেননি তা বোঝা যাচ্ছিল। ক্রমশ খেলা ড্রয়ের দিকে যেতে থাকে। এখনও বাকি ৫টি ম্যাচ। যারমধ্যে কারুয়ানা ৩টি ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পাবেন। কার্লসেন পাবেন ২টি ম্যাচে সাদা ঘুঁটি। সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগটা কী তবে কাজে লাগাতে পারবেন কারুয়ানা? তিনি কী তবে হিসেব কষেই শেষ দিকের জন্য লুকিয়ে রেখেছেন ব্রহ্মাস্ত্র? নাকি কার্লসেন এখনও তুরুপের তাস খেলেনইনি। যা তিনি খেতাব ধরে রাখতে কারুয়ানাকে পরাস্ত করতে ধরে রেখেছেন সন্তর্পণে? আগামী ৫ ম্যাচই তার উত্তর দেবে।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026