দাবা, প্রতীকী ছবি
দাবা বিশ্বযুদ্ধের লড়াই চলছে লন্ডনে। দাবা বিশ্বের শীর্ষস্থানে কে থাকবেন তার লড়াই। যেখানে নরওয়ের ২৭ বছরের দাবা প্রতিভা তথা বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন নিজের খেতাব অক্ষুণ্ণ রাখতে লড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬ বছরের দাবা প্রতিভা ফাবিয়ানো কারুয়ানার সঙ্গে। যাঁকে ইতিমধ্যেই মার্কিন মুলুকের আর এক ববি ফিশার বলে ব্যাখ্যা করা শুরু করেছেন অনেকে।
প্রথম ম্যাচ ম্যারাথন লড়াইয়ের পর ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে চাপে পড়েও ড্র করতে সমর্থ হন কার্লসেন। তৃতীয় ম্যাচ অবশ্য তেমন উত্তাপ ছড়াতে পারলনা। ২০ তম চালের পর থেকেই বোর্ড দেখে বোঝা যাচ্ছিল এ খেলা ড্রয়ের পথেই এগোচ্ছে। ৪৯ তম চালের পর বোর্ডের সমান সমান অবস্থা দেখে ২ প্রতিদ্বন্দ্বীই ড্র করতে সহমত হন। ৩ ম্যাচের শেষে ২ জনের ঝুলিতে দেড় পয়েন্ট করে রয়েছে। ১২ ম্যাচের লড়াইয়ে শেষ হাসি কার জন্য অপেক্ষা করছে তা পরিস্কার হয়ে যাবে আগামী ৯টি ম্যাচের ফলাফল থেকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…