Sports

পাকিস্তানকে দাঁড় করিয়ে হারাল ভারত

মহিলাদের টি-২০ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ব্রিগেড। তাও আবার পাকিস্তানকে দুরমুশ করে। এদিন কুয়ালালামপুরের সবুজ গালিচায় প্রথমে ব্যাট করেন পাক মহিলা ক্রিকেটাররা। ভারতীয় মহিলা বোলারদের দাপটে শুরু থেকেই নড়বড় করতে থাকে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। একতা বিস্তের বিষাক্ত বোলিংয়ে কার্যত আয়ারাম গয়ারাম চলতে থাকে। রান তোলা ছেড়ে পাকিস্তান তখন ব্যস্ত উইকেট ধরে রাখতে। অবশেষে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান মহিলা ব্রিগেড তোলে ৭২ রান।

৭৩ করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতের ২ ব্যাটিং স্তম্ভ মিতালি রাজ ও দীপ্তি শর্মা শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। চাপে পড়ে যায় ভারত। হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কউর ও স্মৃতি মনধানা। এই দুজনের চওড়া ব্যাটে ভরসা করেই কার্যত জেতার লক্ষ্যে পৌঁছে যায় ভারত। হরমনপ্রীত করেন ৩৪ রান। স্মৃতি করেন ৩৮ রান। ফাইনালে জয় পেলে এশিয়া কাপে টানা ৭ বার খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করবে ভারত।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – বিসিসিআই ওমেন)

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026