SciTech

চৌকো পায়খানা করে এই প্রাণি, তা দিয়ে এলাকাও দখল করে

যেকোনও প্রাণির মল সম্বন্ধে একটা ধারনা সকলেরই আছে। তাই সকলেই জানেন চৌকো পায়খানা কোনও প্রাণি করতে পারেনা। কিন্তু একটি প্রাণি কেবল চৌকো পায়খানাই করে।

যেকোনও প্রাণির একটি স্বাভাবিক প্রাকৃতিক অভ্যাস হল মলত্যাগ। যা প্রাণিভেদে সাধারণভাবে গোলাকার, লম্বা গোল বা থকথকে ধরনের হয়ে থাকে। কিন্তু চৌকো আকারের মল কেউ দেখেছেন কি? অধিকাংশ মানুষই বলবেন এমনটা হয় নাকি?

বিশ্বাস করা সত্যিই কঠিন। কারণ বিশ্বে মাত্র একটি প্রাণিরই পায়খানার আকার চৌকো হয়। চৌকো চৌকো পায়খানা করতে থাকে তারা। অনেকটা যেন চৌকো টুকরো পাথরের মত।

এরা কিন্তু পায়খানা করার পর তা কাজেও লাগায়। কাজে লাগায় নিজেদের দাপট দেখানোর জন্য। নিজেদের এলাকা ঘিরে রাখার জন্য। এরা তাদের চৌকো চৌকো পায়খানাগুলিকে অনেকটা ইটের পাঁচিল বা বেড়ার মত করে ব্যবহার করে।

আর তা দিয়ে ঘিরে নেয় নিজেদের এলাকা। যাতে তা থেকে পরিস্কার হয় কোনটা তাদের এলাকা। যেখানে তারা থাকবে। তারা তাদের পায়খানা দিয়ে নিজেদের চত্বর নির্দিষ্ট করে দেয়। এই চৌকো পায়খানা কিন্তু এই প্রাণিগুলিকে বিশ্বের মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অস্ট্রেলিয়ায় ওমব্যাট নামে এক ধরনের লোমশ প্রাণি দেখতে পাওয়া যায়। এরাই এই চৌকো পায়খানা করে থাকে। বিশ্বে একমাত্র ওমব্যাটই এমন একটি প্রাণি যারা এমন চৌকো পায়খানা করে থাকে।

ছোট নাদুসনুদুস চেহারার লোমশ প্রাণিগুলির পাও ছোট হয়। ওজন হয় ২০ কেজি থেকে ৩৫ কেজির মধ্যে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া ও কুইন্সল্যান্ড এলাকায় এদের সবচেয়ে বেশি বাস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026