কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে সমুদ্রের তলায় জাহাজ, প্রতীকী ছবি
১৪০ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার সাক্ষী রইল উইসকনসিনের বেইলিস হারবার শহর। তাদের কাছে ফিরে এল হারিয়ে যাওয়া এক অদ্ভুত জাহাজ। ভূতুড়ে জাহাজ নামেই এখন যার পরিচিতি। কোনও এক ভয়ানক ঝড়ে সে উধাও হয়ে গিয়েছিল।
১৮৮৬ সালের ১৫ সেপ্টেম্বর মিশিগান থেকে আকরিক লোহা নিয়ে শিকাগোর দিকে রওনা দিয়েছিল এফজে কিং নামে একটি মালবাহী জাহাজ। পথে প্রবল ঝড়ে সেটি পথ হারিয়ে ফেলেছিল। ৮ থেকে ১০ ফুট উঁচু একেকটি ঢেউ জাহাজের ওপর এসে আছড়ে পড়েছিল সেদিন।
ভয়াবহ ঝোড়ো হাওয়ার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর পর জাহাজটি রাত ২টো নাগাদ জলে ডুবে যায়। সে সময় পাশ দিয়ে আরেকটি জাহাজ যাওয়ায় তারা ঘটনাটি স্বচক্ষে দেখে। তাদের সহায়তায় ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন ও তাঁর সহযোগী বেঁচে যান।
ঝড় থেমে যাওয়ার পর অনেক খুঁজেও জাহাজটির কোনও হদিশ মেলেনি। কয়েক দশক ধরে খোঁজার পর মিশিগান হ্রদে রহস্যজনক ভাবে হারিয়ে যাওয়া সেই ভূতুড়ে জাহাজের দেখা মেলে গত জুন মাসে।
গত ২৮ জুন উইসকনসিনের বেইলিস হারবারে জাহাজটির ভগ্নাবশেষ পাওয়া যায়। জাহাজটি ছিল ১৪৪ ফুট লম্বা। ১৮৬৭ সালে এই জাহাজটি তৈরি হয়েছিল। তবে এত আঘাতের পরেও জাহাজের বাইরের আবরণটি কোনভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।
পূর্ববর্তী সব চেষ্টা বিফলে যাওয়ার পর সকলে এফজে কিং-কে খুঁজে পাওয়ার আশা হারিয়ে ফেলেছিলেন। শেষে ১৪০ বছর পর তাকে খুঁজে পাওয়ায় সব জল্পনার অবসান হল। এতদিন কোথায় ছিল জাহাজটি? তার উত্তর অবশ্য এখনও ঠিকঠাক পাওয়া যায়নি।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…