World

বিখ্যাত হাসপাতালের ১৪ জন নার্স একসঙ্গে গর্ভবতী, কী করে হল এমনটা

হাসপাতালটির সুখ্যাতিই গর্ভবতী মায়েদের দেখভাল ও সদ্যোজাতদের দেখভালের জন্য। সে কাজে যুক্ত নার্সদের ১৪ জন একসঙ্গে সন্তানসম্ভবা হলেন। প্রসবের সময়ও প্রায় সকলের এক।

যে কোনও পরিবার তাঁদের বাড়িতে সন্তান আসার হলে গর্ভবতী সদস্যাকে সবচেয়ে ভাল হাসপাতালে দেওয়ার চিন্তাভাবনা করেন। সাধ্যমত তাঁরা সেখানে দেনও। এই হাসপাতালটি সেই গর্ভবতী নারীদের উপযুক্ত দেখভাল, সুদক্ষ চিকিৎসকদের দিয়ে প্রসব করানো এবং সদ্যোজাতর সর্বোচ্চ যত্নের জন্য খ্যাত।

যে জন্য হাসপাতালটির সুখ্যাতি তার চিকিৎসকের কাজ বাদ দিলে বাকি সবটাই কিন্তু সেখানকার সুদক্ষ নার্সরা করে থাকেন। তাঁদের জন্যই হাসপাতালটি মানুষের কাছে এত জনপ্রিয়।

যে নার্সরা দিনরাত এক করে গর্ভবতী ও সদ্যোজাতদের যত্ন করে চলেন তাঁদের ১৪ জন নার্স একসঙ্গে গর্ভবতী হয়েছেন। প্রাথমিকভাবে একটু চমকে দেওয়ার মত ঘটনা হলেও এটাই বাস্তব।

কারণ হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই সেটি বিজ্ঞপ্তি জারি করে সকলকে জানিয়েছে। ফলে সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিতে সময় নেয়নি এই খবর।

অনেকে মনে করছেন ওই নার্সরা একসঙ্গে কথা বলেই সন্তান ধারণের সিদ্ধান্ত নিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বেজায় খুশি এই ঘটনায়। তারাই জানিয়েছে এঁদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা প্রথমবার মা হতে চলেছেন।

আমেরিকার উইসকনসিনের গ্রিন বে-এর এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালের ১৪ জন নার্সের একসঙ্গে গর্ভবতী হওয়া আলোড়ন ফেলে দিয়েছে। তাঁদের একসঙ্গে সন্তানসম্ভবা হিসাবে ছবি নজর কেড়েছে বিশ্বের।

তাঁরা প্রায় একসঙ্গেই মা হতে চলেছেন বলে জানা গিয়েছে। হাসপাতালের তরফে এটাও জানানো হয়েছে, তাদের নার্সরা তাঁদেরই সহকর্মী ও বন্ধুদের যত্ন পাচ্ছেন। এটা অবশ্যই হাসপাতালের জন্যও আনন্দের।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026