World

বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে সাপ, লাফিয়ে উঠে এলেন অতিথিরা

হোটেলের সুইমিং পুলে তারা স্নান করছিল। তাদের দেখে হোটেলের অতিথিরা সাঁতার কাটতে গিয়েও সময় নষ্ট না করে লাফিয়ে উঠে এলেন জল থেকে।

হোটেলটি যথেষ্ট বর্ধিষ্ণু। ঝাঁ চকচকে হোটেলে নানা সুবিধাও রয়েছে। অতিথিদের জন্য রয়েছে বিশাল সুইমিং পুল। সেখানে জলে সময় কাটাতে সারাদিনই অতিথিরা আসতে যেতে থাকেন। বিলাসবহুল হোটেলে সুইমিং পুলে সময় কাটাতে পছন্দই করেন সকলে।

সেই পুলে জলে নেমেই ফের লাফিয়ে উঠে এলেন কয়েকজন অতিথি। সুইমিং পুলের জলে তখন মানুষ সাঁতার কাটছে না, সাঁতার কাটছে একাধিক সাপ।

এমন বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে সাপ! দেখে আঁতকে সুইমিং পুলের ধার ছেড়ে হোটেলের ঘরে ফেরার পথে এক মহিলা দেখেন সুইমিং পুল বলেই নয়, সাপ ঘুরছে হলওয়েতেও।

হলের মধ্যে দিয়ে যেতে গিয়ে সেখানেও দেখা মেলে সাপের। হোটেলের একি অবস্থা। সুইমিং পুলে সাপ, হলে সাপ! কিন্তু তখনও চমকের বাকি ছিল।

এক ব্যক্তির ঘরেও এরপর দেখা মেলে একটি সাপের। তিনি নিজে প্রথমে চেষ্টা করেন সাপটিকে কাবু করার। তারপর হোটেলের কর্মীরা এসে সাপটিকে পাকড়াও করেন।

কিন্তু এ কেমন হোটেল, যেখানে এভাবে নানা কোণায় সাপ ছড়িয়ে পড়েছে! হোটেলের কর্মীরা মেনে নিচ্ছেন এই সাপের উপদ্রবের কথা। তাঁরা এটাও জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই হোটেলে এভাবে সাপ ঢুকে পড়ছে।

কেন যে সাপেরা আশপাশ থেকে এসে এই হোটেলেই ঢুকছে তা বোঝা যাচ্ছেনা। তবে তারা আসছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের জার্মানটাউনের কানট্রি ইন অ্যান্ড স্যুইটস-এ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026