Business

৬০০ কর্মী ছাঁটল উইপ্রো

বাৎসরিক কর্মদক্ষতার মূল্যায়ন। চলতি ভাষায় অ্যাপ্রাইজাল। অনেক সংস্থাই তার কর্মীদের বাৎসরিক মূল্যায়ন করে সেই অনুযায়ী তাদের মাইনে বাড়ানো বা পদোন্নতি নিয়ে চিন্তা ভাবনা করে। ভারতের অন্যতম বৃহৎ সফটওয়্যার সংস্থা উইপ্রো এবার সেই অ্যাপ্রাইজালে ৬০০ কর্মীকে অদক্ষ হিসাবে চিহ্নিত করে ছেঁটে ফেলল সংস্থা থেকে। সোজা কথায় উইপ্রো থেকে কাজ হারাতে হল ৬০০ জনকে। সংস্থার দাবি, এটা নতুন কিছু নয়। প্রতি বছরই অ্যাপ্রাইজালে অদক্ষ কিছু কর্মী ছাঁটাইয়ের মুখে পড়েন। তবে সংখ্যাটা প্রতি বছর একই থাকেনা। উইপ্রো মনে করে তাদের ১ লক্ষ ৭০ হাজার কর্মীর প্রথম ও প্রধান দায়িত্ব হল সংস্থার ক্লায়েন্টদের চাহিদামত উন্নতমানের পরিষেবা দেওয়া। ক্লায়েন্টদের পরিষেবা প্রদানে কোনও ঘাটতি তারা বরদাস্ত করবে না। প্রসঙ্গত উইপ্রোর মত তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্টও তাদের ৬ হাজার কর্মীকে হালেই ছাঁটাই করেছে।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026