Sports

উইম্বলেনে ফের অঘটন, নাদালের পর ছিটকে গেলেন মারে, জোকোভিচ

হাতে যন্ত্রণা নিয়ে এবারের মত উইম্বলডনকে বিদায় জানালেন নোভাক জোকোভিচ। গত মঙ্গলবার পাঁচ ঘণ্টার এক প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর ৫ নম্বর সেটে ১৩-১৫-তে ১৬ তম বাছাই জাইলস মুলারের কাছে হার মানেন রাফায়েল নাদাল। সেই ইন্দ্রপতনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই টেনিসপ্রেমী বিশ্বের কাছে আবার দুঃখের খবর। প্রথম সেটের পর দ্বিতীয় সেটেই খেলা ছেড়ে বেরিয়ে যেতে হল নোভাক জোকোভিচকে। প্রথম সেটটা জিতেছিলেন টমাস বারডিচ। কিন্তু দ্বিতীয় সেটে ডান হাতের যন্ত্রণা কাবু করে দিল জোকোভিচকে। মাঝপথেই খেলা থামিয়ে বেরিয়ে গেলেন তিনি।

এদিন আরও একটা অঘটন দেখলেন টেনিস অনুরাগীরা। বিশ্বের ২৮ নম্বর বাছাই স্যাম কিউরের কাছে হেরে উইম্বলডন থেকে বিদায় নিলেন অ্যান্ডি মারে। প্রথম ৩টের মধ্যে ২টো সেট মারে জিতলেও শেষ ২টো সেটে কার্যত উড়ে গেলেন তিনি। ৬-১, ৬-১ সেটে হেরে বিদায় মারের। ফলে এক অর্থে তারকাহীন হয়ে পড়ল উইম্বলডন। তবে রজার ফেডেরার রইলেন। আর রইল একটা নতুন আশা। এবারের উম্বলেডনে নতুন কোনও তারকার জন্ম হবে কিনা আপাতত সেই অপেক্ষায় টেনিস দুনিয়া।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026