World

১১ বছরের জিনিয়াস!

বাড়ির খুদে সদস্যটিও যে সকলকে চমকে দেওয়ার মত কিছু করে দেখাতে পারে তা অনেকেই বিশ্বাস করতে চান না। কিন্তু মাঝে মাঝে সেও হয়ে উঠতে পারে দুর্দান্ত। তাদের কার্যকলাপ মাঝে মাঝে ছাপ ফেলতে পারে সমাজের উপরও। যেমনটি দেখা গিয়েছে উইলিয়াম মেইলিসের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই খুদে মাত্র ১১ বছর বয়সে স্নাতকস্তরের গণ্ডি পার করে ফেলেছে। পাশ করে গিয়েছে কলা বিভাগে। ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ কলেজের সর্বকনিষ্ঠ স্নাতক সে। আগামী মাসেই ইউএসএফ-এর সঙ্গে যুক্ত হতে চলেছে উইলিয়াম। সেখানে সে উচ্চশিক্ষা লাভ করবে। উইলিয়ামের স্বপ্ন ১৮ বছরে ডক্টরেট সম্পূর্ণ করবে সে।

উইলিয়ামের এই অসামান্য সাফল্যের জন্য ইতিমধ্যেই সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে সে। তার পরিবারও খুশি। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র উইলিয়াম। মাত্র ২ বছর বয়স থেকে অঙ্কে তুখোড়। ৪ বছরে বীজগণিত অনায়াসে কষে ফেলত সে। ৯ বছরে যখন সকলে চতুর্থ শ্রেণিতে যাওয়া শুরু করে, তখন উইলিয়াম কলেজ যাওয়া শুরু করে। আর ১১ বছরে স্নাতক হয়ে এখন তো নিজেই একটা ইতিহাস।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026