SciTech

ভয়েস মেসেজে আমূল পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে এক বিপ্লব ঘটাতে চলেছে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপ এখন আমাদের দৈনন্দিন সঙ্গী। শুধুমাত্র খোশগল্প করতেই নয়, বিভিন্ন দরকারি কাজেও এখন ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ।

মিটিং চলাকালীন অফিসের বস চাইলেই কোনও দরকারি বার্তা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তাঁর কর্মচারিদের। কষ্ট করে টাইপ করতে হয় না। প্রযুক্তির সুফল পাচ্ছেন ব্যবহারকারীরা।

জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে এই ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রেই আমূল পরিবর্তন আসতে পারে। এতদিন কেউ ভয়েস মেসেজ পাঠালে নিজের ইচ্ছে মতন তার গতি কমানো বা বাড়ানোর কোনও উপায় ছিল না। ফলে অনেক বড় মেসেজ আসলে, পুরো সময় অপেক্ষা করে শুনতে হত।

কম্পিউটারের ক্ষেত্রে এ সুযোগ বহুদিন থেকেই আছে। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যেকোনও ভয়েস মেসেজের গতি বাড়িয়ে অনেক কম সময়ের মধ্যে সেটা শুনে ফেলা যায়। ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে এরকম সুবিধা দিতে চাইছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ-এর বেটা ইনফো থেকে পাওয়া তথ্য অনুযায়ী আইফোনে হোয়াটসঅ্যাপ-এর সাম্প্রতিক বেটা ভার্সনে এই সুবিধাটি লক্ষ্য করা গেছে। এটিকে আরও উন্নত করার চেষ্টা চলছে।

অপরদিকে অ্যান্ড্রয়েড-এর সাম্প্রতিকতম বেটা ভার্সনে এটা নিশ্চিতভাবে আসতে চলেছে। এছাড়াও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য টাচ স্ক্রিন ডিসপ্লের ক্ষেত্রে ছবি আঁকার ফিচার হোয়াটসঅ্যাপে যোগ করার চিন্তাভাবনা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026