ফাইল : হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে একের পর এক হিংসাত্মক ঘটনা, পিটিয়ে মারার খবর সামনে আসার পর গত অগাস্টেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ফেসবুক মালিকানাধীন সোশ্যাল মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপকে জানিয়েছিল তাদের এগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করা উচিত। একটা অভিযোগ জানানোর জন্য জায়গা দরকার।
এরপরই সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপ একজন গ্রিভান্স অফিসার নিয়োগ করে। কমল লাহিড়ি নামে ওই ব্যক্তিকে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের দফতরেই অফিস দেওয়া হয়। কিন্তু এরপর হোয়াটসঅ্যাপ এবার সিদ্ধান্ত নিল ভারতেই একটি দফতর খুলবে তারা। গুরুগ্রামে খোলা হচ্ছে দফতর। ২০১৯ সালের শুরুতেই সেখানে কাজ শুরু হবে। ভারতের মাথা হিসাবে দায়িত্বে আসছেন অভিজিৎ বোস নামে এক বঙ্গসন্তান। ২০১১ সালে অভিজিৎবাবুই জন্ম দেন ইজিট্যাপ নামে একটি ইলেকট্রনিক পেমেন্ট সংস্থার। যা বড় বড় সংস্থার সঙ্গে কাজ করত। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে আসছেন অভিজিৎবাবু।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…