এসএমএস করে পদ ছাড়তে অনুরোধ

এসএমএস করে পিএসির চেয়ারম্যান পদ ছাড়ার জন্য মানস ভুঁইয়াকে অনুরোধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। একটি নয়, এদিন মানসবাবুকে একাধিক এসএমএস করেন অধীর চৌধুরী। সূত্রের খবর, এসএমএসে মানস ভুঁইয়াকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। মানসবাবুকে পিএসির চেয়ারম্যান করা আসলে তৃণমূলের চাল বলে ব্যাখ্যা করে সেই চালে পা না দেওয়ার অনুরোধ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এভাবে তৃণমূল, কংগ্রেসে ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অধীরবাবু। পাল্টা এসএমএসের উত্তর দিয়েছেন মানস ভুঁইয়াও। কোনও বৈঠক ছাড়াই আবদুল মান্নান সুজন চক্রবর্তীকে পিএসির চেয়ারম্যান হিসাবে বেছে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। গোটা বিষয়টি নিয়ে পরিষদীয় বৈঠক ডাকার অনুরোধ করেছেন মানস ভুঁইয়া। সেখানেই তিনি দলকে যা বলার বলবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর ছেড়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026