Kolkata

সিবিআই দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ

সিবিআই প্রধান অলোক বর্মাকে সরানোর বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতায় সিবিআই দফতরের সামনে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই বিক্ষোভে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের মত বর্ষীয়ান নেতারা। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে সোমেনবাবু দাবি করেন, সিবিআই রাফাল চুক্তি নিয়ে তদন্ত শুরু করতে চলেছিল। সেজন্যই অলোক বর্মাকে সরানো হল। এটা একটা ষড়যন্ত্র। এটা রাফাল বিতর্ককে ধামাচাপা দেওয়ার চেষ্টা।

এদিন সোমেন মিত্র দাবি করেন, কেন্দ্র সিবিআই প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। প্রসঙ্গত, রাতারাতি সিবিআই প্রধান অলোক বর্মা, তাঁর ডেপুটি রাকেশ আস্থানা সহ বেশ কয়েকজন সিবিআই আধিকারিককে ছুটিতে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্র।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026