Kolkata

কংগ্রেসের বিধানসভা অভিযানের মিছিল আটকে গেল ডোরিনা ক্রসিংয়ের আগেই

বিধানসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান সহ ২ মহিলা বিধায়ককে হেনস্থার প্রতিবাদে বুধবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বার হয় দুপুরে। সেই মিছিল রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এস এন ব্যানার্জী রোড ধরে ডোরিনা ক্রসিংয়ের দিকে এগোনোর চেষ্টা করলে মিছিল আটকে দেয় পুলিশ। প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে বেশ কিছুক্ষণ কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তারপর সেখানেই বসে পড়েন কংগ্রেস কর্মীরা। পুলিশ ত্রিস্তরীয় ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে। রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন কংগ্রেস কর্মীরা। প্রায় আধঘণ্টা এমন চলার পর অবশেষে মিছিল শেষ বলে ঘোষণা করা হয়। আস্তে আস্তে ফিরে যান কংগ্রেস কর্মী সমর্থকেরা। কিন্তু দুপুরের এই মিছিলে মধ্য কলকাতা জুড়ে প্রবল যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন পথচলতি মানুষজন।

 

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026