ফের বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে তাণ্ডব চালাল একটি হাতি। শুক্রবার গভীর রাতে হাতিটি বড়বাইদ গ্রামে ঢুকে পড়ে। আটটি কাঁচা বাড়ি গুঁড়িয়ে দেয়। খাবারের খোঁজেই হাতিটি বারবার গঙ্গাজলঘাঁটি এলাকায় ঢুকে পড়ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতর হাতিটির বারবার হানা আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে রাতের পর এদিন সকালেও হাতিহানার আতঙ্ক পিছু ছাড়ছেনা গ্রামবাসীদের। যে কোনও সময়ে ফের হাতিটি হামলা চালাতে পারে বলে মনে করছে তারা। এদিকে শুধু বাঁকুড়া নয়, লাটাগুড়িতেও শুক্রবার গভীর রাতে গ্রামে ঢুকে হামলা চালায় একটি হাতি। লাটাগুড়ির বিচাভাঙায় একটি স্কুল ভেঙে গুঁড়িয়ে দেয় হাতিটি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…