State

প্রেমিকা কার? প্রেমিকে প্রেমিকে বচসা, গুলি!

যাকে বলে এক ফুল দো মালি! প্রেমিকা কার তা নিয়ে ২ প্রেমিকের মধ্যে টানাপোড়ন, ঝগড়া। এই পর্যন্ত ঠিক ছিল। তারপর কিনা চলল গুলি! এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের মাধাইপুরে তুলকালাম। সূত্রের খবর, মাধাইপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে স্থানীয় যুবক রামেশ্বর মণ্ডলের। আবার ওই তরুণীর সঙ্গে পাণ্ডবেশ্বরের বাসিন্দা পবন সিং নামে এক যুবকেরও প্রেমের সম্পর্ক রয়েছে। অভিযোগ রামেশ্বর গত শনিবার সন্ধেয় প্রেমিকার বাড়িতে এসেছিল দেখা করতে। ঠিক সেই সময়েই আবার প্রেমিকার সঙ্গে দেখা করতে সেখানে হাজির হয় পবন সিং। কিন্তু সেখানে প্রেমিকার অন্য প্রেমিককে দেখে মাথায় আগুন জ্বলে যায় পবনের। অন্যদিকে তাকে দেখে রামেশ্বরের মাথায়ও তখন আগুন জ্বলছে। প্রেমিকা কার তা নিয়ে দুজনের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয়। তারপর শুরু হয় হাতাহাতি।

অভিযোগ হাতাহাতির মাঝেই আচমকা পকেট থেকে বন্দুক বার করে রামেশ্বরকে লক্ষ্য করে গুলি চালায় পবন সিং। কিন্তু ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয় পবন সিং। পরে তদন্তে নেমে ফরিদপুর থানার পুলিশ পবনকে গ্রেফতার করে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026