State

বাজি বানাতে গিয়ে বিস্ফোরণ, মৃত ২

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ধানপোতা গ্রাম। একটি বিয়ে উপলক্ষে সেখানে রকমারি আলোর বাজি তৈরির কাজ চলছিল কয়েকদিন ধরে। শুক্রবারও পুরোদমে চলছিল বাজি বানানোর কাজ। গ্রামবাসীদের দাবি, সকালের দিকে একটা তীব্র বিস্ফোরণের শব্দে চমকে যান তাঁরা। খবর আসে, গ্রাম থেকে কিছুটা দূরে মাঠের মাঝখানে যেখানে বাজি তৈরি হয় সেখানেই বিস্ফোরণ হয়েছে।

গ্রামবাসীরা দেখেন, যে ঘরে বসে বাজি বানাচ্ছিলেন কারিগররা, তার আর অবশিষ্ট কিছু পড়ে নেই। প্রবল বিস্ফোরণে উড়ে গেছে ঘরের ছাউনি। চারদিক ঢেকেছে কালো ধোঁয়া আর ছাইয়ের স্তূপে। তার মধ্যে পড়ে কাতরাচ্ছেন কয়েকজন কারিগর। সাথে সাথে গ্রামবাসীরা বিস্ফোরণের খবর দেন পুলিশকে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যারমধ্যে এক কিশোর রয়েছে। আহত আরও ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। বাজির মশলা অতি দাহ্য পদার্থ। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে মশলা আগুনের সংস্পর্শে চলে আসে। যার জেরে বারুদে ভর্তি ওই কারখানা প্রবল বিস্ফোরণে উড়ে যায়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026