State

সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির গঞ্জনা, আত্মঘাতী গৃহবধূ

১৫ বছর আগে উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুর এলাকার বাসিন্দা শম্ভু পালের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের পর এতগুলো বছর কেটে গেলেও সন্তানের মা হতে পারেননি অলকা পাল। অভিযোগ, এই নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা নিত্য গঞ্জনা দিত ওই গৃহবধূকে। সেই মানসিক নির্যাতন আর সহ্য করতে পারেননি তিনি। শুক্রবার স্বামী ও শ্বশুরবাড়ির কটূক্তির হাত থেকে মুক্তি পেতে গায়ে আগুন ধরিয়ে দেন ওই গৃহবধূ। শ্বশুরবাড়ির লোক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাঁদের মেয়েকে আত্মহত্যা করতে দিনের পর দিন প্ররোচিত করা হয়েছে। এই মর্মে হাবড়া থানায় তাঁরা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতার শাশুড়ি, দেওর ও ননদকে গ্রেফতার করেছে। মৃত গৃহবধূর স্বামী পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026