দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের ১০ মাইল এলাকা। এখানেই বঙ্গোপসাগরের খাঁড়িতে নোঙর করা ছিল একটি ট্রলার। অনেক ট্রলারই এখানে নোঙর করা হয়। শুক্রবার তেমনই একটি ট্রলারে চলছিল মেরামতির কাজ। স্থানীয় সূত্রের খবর, মেরামতির সময়েই ট্রলারটিতে আগুন ধরে যায়। দ্রুত আগুন থেকে বাঁচতে তা থেকে পালিয়ে বাঁচেন বেশ কয়েকজন মৎস্যজীবী ও মেরামতি কর্মী।
এদিকে আগুন হুহু করে ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় লোকজনই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু পুরো ট্রলার জুড়ে আগুনের লেলিহান শিখা যেভাবে ছড়িয়ে পড়েছিল তাতে আগুন নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হয়। অবশেষে আগুন নেভে ঠিকই। কিন্তু ততক্ষণে কার্যত ভস্মীভূত গোটা ট্রলার। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…