State

শ্যামাপ্রসাদের মূর্তি শুদ্ধিকরণ ঘিরে শ্রীরামপুরে তুলকালাম

বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির শুদ্ধিকরণ কর্মসূচি ব্যর্থ হওয়ার পর শুক্রবার রাজ্য জুড়ে যেখানে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানো রয়েছে সেখানে সেখানেই মূর্তির শুদ্ধিকরণের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। সেইমত শুক্রবার বেলার দিকে শ্রীরামপুরের আরএমএস ময়দানে হাজির হন বিজেপি কর্মী সমর্থকেরা। জেলা বিজেপি সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা সেখানে হাজির হয়ে দেখেন তাঁদের আসার আগেই সেখানে গান্ধীজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বিআর আম্বেদকরের মূর্তি ধুয়ে পরিস্কারের কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা।

বিজেপি কর্মীরা মূর্তির কাছে পৌঁছনোর চেষ্টা করলে তাঁদের পথ আটকান তৃণমূল কর্মীরা। দুপক্ষে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি। মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের বাধার মুখে কার্যত পিছু হঠে বিজেপি। অভিযোগ বিজেপির জেলা সভাপতিকে রাস্তায় ফেলে মারধর করেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। এদিকে সংঘর্ষের ঘটনায় শ্রীরামপুরের একটা বড় অংশে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026