অবরোধ তুলতে এসে তাড়া, অটোয় পালালেন আইসি

তৃণমূল কর্মী, সমর্থকদের অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। প্রাণ বাঁচাতে অটোয় চেপে পালাতে হয় বসিরহাট থানার আইসিকে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পানিগোবরা গ্রামের কাছে টাকি রোডের ওপর। অভিযোগ বসিরহাট উত্তর কেন্দ্রে সিপিএম জেতার পর এদিন সেখানে বামেদের একটি বিজয় মিছিল বার হয়। এদিকে তখনই পানিগোবরা গ্রামে কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক এটিএম আবদুল্লা। তাঁর দাবি, তাঁকে দেখে সিপিএমের মিছিল থেকে একদল যুবক আচমকাই তাঁর দিকে রড, ইট, পাথর নিয়ে ছুটে আসে। তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের মারধরও করা হয়। এই ঘটনার প্রতিবাদে পরে টাকি রোড অবরোধ করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মী, সমর্থকেরা। অবরোধ তুলতে পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির হন বসিরহাট থানার আইসি। তাঁকে তাড়া করেন অবরোধকারীরা। প্রাণ বাঁচাতে অটোয় চেপে এলাকা থেকে পালিয়ে যেতে হয় খোদ আইসিকে। এদিকে মিছিল থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়কের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026