State

লাফিয়ে পাঁচিল টপকে ইভটিজার ধরলেন মহকুমা শাসক

প্রশাসনিক কর্তা তিনি। সারাদিন নানা সমস্যা সামলাতে হয়। কিন্তু তা ঘরে বসেই। রাস্তাঘাটে ছোটাছুটি তাঁর কাজ নয়। কিন্তু বর্ধমানের কালনা দেখল এক ব্যতিক্রমী মহকুমা শাসককে। পুলিশকে ব্যবস্থা নিতে বলে ক্ষান্ত হওয়ার পাত্র তিনি নন। বরং নিজেই যা করার করতে পছন্দ করেন। মঙ্গলবার কালনার মহকুমা শাসক নিতিন সিংঘানিয়া এসেছিলেন শশিকলা গার্লস হাইস্কুল পরিদর্শনে। সেখানে তাঁর নজরে পড়ে বেশ কিছু ছেলে স্কুলের পাঁচিলের বাইরে থেকে স্কুলের মধ্যে ঢিল ছুঁড়ছে। ছাত্রীদের লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করছে। বিষয়টি নজরে পড়ার পর তিনি কাউকে কিছু না বলে নিজেই ছোটেন পাঁচিলের দিকে। তারপর এক লহমায় উঁচু পাঁচিল টপকে রাস্তায় ইভটিজারদের পিছু ধাওয়া করেন।

এমন দোর্দণ্ডপ্রতাপ মহকুমা শাসকের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও তাতে ফল হয়নি। ২ জনকে ছুটে ধরে ফেলেন তিনি। বাকি ২ জনকে তাঁর দেহরক্ষী। পরে ইভটিজারদের পুলিশের হাতে তুলে দেন নিতিন সিংঘানিয়া। ওই স্কুলে ইভটিজারদের দৌরাত্ম্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই এমন চলছে। এ নিয়ে অতিষ্ঠ স্কুলের শিক্ষিকা থেকে ছাত্রী সকলেই। এদিন স্বয়ং মহকুমা শাসকের নায়কোচিত কাজে সকলের মুখে হাসি ফুটেছে। মুখে মুখে ঘুরছে এই কাহিনি ও নিতিন সিংঘানিয়ার তারিফ।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026