State

মদ্যপ বাবাকে শাবল দিয়ে খুন করল ছেলে

প্রতিদিন মদ খেয়ে এসে বাড়িতে উৎপাত করতেন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। নদিয়ার হাঁসখালি থানার কালীতলা গ্রামের বাসিন্দা বৈদ্যনাথবাবুর নেশায় আসক্তি নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছিল ছেলে। তার অভিযোগ, রোজকার মত রবিবারও মদ খেয়ে বাড়িতে ঢুকে ‘মাতলামি’ করছিলেন বাবা। প্রতিবাদ করলে স্ত্রীকে গালিগালাজ করা শুরু করেন তিনি। বৃদ্ধের ছেলের এও দাবি, মদের নেশায় চুর বাবা পুত্রবধূর গায়ে হাতও তোলেন। মত্ত বাবার অসভ্যতা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তাই মেজাজ আর ঠিক রাখতে পারেনি সে। মদের নেশায় চুর বাবার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ছেলে বিকাশ বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, প্রতিবাদ করায় ছেলেকে মাথায় ভারী বস্তু দিয়ে প্রথমে জোরে আঘাত করেন ষাটোর্ধ বৃদ্ধ। রাগের মাথায় পাল্টা বাবার মাথায় শাবল দিয়ে আঘাত করে তাঁর ছেলে। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। বৃদ্ধের পুত্রবধূ প্রতিবেশিদের সাহায্যে খবর দেন পুলিশকে। গুরুতর জখম ছেলেকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026