ফাইল ছবি
লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল রহস্য এখনও বিশ বাঁও জলে। বাঘ ধরতে খাঁচা পেতেও তাতে এখনও সুফল মেলেনি। কোথায় বাঘ? খাঁচায় ছাগল বহাল তবিয়তে টোপ হিসাবে রাখা রয়েছে। কিন্তু হলুদের ওপর কালো ডোরা মূর্তিমান মৃত্যুদূতের দেখা কই! আপাতত হা পিত্যেস করে খাঁচা পেতে বসে থাকা ছাড়া বন দফতরের কাছে করণীয় তেমন কিছুই নেই। আর বাঘ যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ লালগড়ের জঙ্গল সংলগ্ন মানুষের আতঙ্ক কাটছে না।
একে বাঘের আতঙ্কে মাথা খারাপ হওয়ার জোগাড়, তারমধ্যে আবার শনিবার থেকে শুরু হয়েছে দাঁতাল হাতির তাণ্ডব। জঙ্গলে রীতিমত দাপিয়ে বেড়াচ্ছেন গজরাজ। গাছপালা ভেঙে দিচ্ছেন। খেয়ালখুশি মত তছনছ করছেন। আপাতত আড়ালে থাকা বাঘ আর দাপিয়ে বেড়ানো হাতির জোড়া আতঙ্কে ঘুম উড়েছে লালগড়বাসীর।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…