State

লরি-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

বীরভূমের মল্লারপুরে লরি-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের। বুধবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর। ঘটনার পরই ১০ চাকার লরিটিতে আগুন ধরে যায়। ২টি গাড়ির গতিই যথেষ্ট ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। তাছাড়া সকালের দিকে কুয়াশার চাদর থাকায় দৃশ্যমানতা কম থাকছে। যা দুর্ঘটনা ঘটাচ্ছে। যদিও এলাকাবাসীর দাবি মল্লারপুরের এই জায়গায় দুর্ঘটনা এই প্রথম নয়। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।

বুধবার পিকআপ ভ্যানের সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ দলা পাকিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যান চালকের। অন্যদিকে দুর্ঘটনার পর লরিটিতে আগুন ধরে যায়। যদিও আগুন নিজে থেকেই লেগেছে, নাকি লাগানো হয়েছে তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। তবে এই দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। থমকে যায় বহু গাড়ি। অবস্থায় স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 8, 2026

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026