State

থানার সামনে ক্যাবের ধাক্কা লরিতে, মৃত ২

গত শনিবার থেকে সোমবার। পরপর ৩ দিন শহরের ৩ প্রান্তে দুর্ঘটনার মুখে পড়ল ৩টি অ্যাপ নির্ভর ক্যাব। গত শনিবার রাতে এজেসি রোড উড়ালপুলে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ১ ক্যাব চালকের। গত রবিবার পরীক্ষা দিতে যাওয়ার সময় মা সেতু থেকে নামার পর দুর্ঘটনার কবলে পড়ে একটি ক্যাব। মৃত্যু হয় এক এমএসসি-র ছাত্রের। ওই দিন রাত ৩টেয় ফের ক্যাবের দুরন্ত গতি কেড়ে নিল ২ জনের প্রাণ। মৃতদের মধ্যে ১ জন গাড়ির চালক মহম্মদ ফারহান। আর দ্বিতীয়জন ২২ বছরের তরুণী টুম্পা দাস। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরেক যাত্রী। ঝিলিক দত্ত নামে ওই তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাত ৩টের সময় দুর্ঘটনাটি ঘটে বিটি রোডের ওপর বেলঘরিয়া থানার কাছে। ২ তরুণীকে নিয়ে গাড়িটি আগরপাড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, ক্যাব চালক স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ক্যাবটি গিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি মালবাহী লরিতে। লরিটি বেলঘরিয়া থানার কাছে রাস্তার ধারে দাঁড় করানো ছিল। লরির সাথে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ক্যাবের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও পিছনের সিটে বসা ১ তরুণীর।

News Desk

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026