অমতে বিয়ে, মেয়ের শ্বশুরবাড়িতে তাণ্ডব

বাড়ির সায় ছিলনা। তবু ভালবাসার পাত্রকে বাড়ির বিরুদ্ধে গিয়েই বিয়ে করেন তুলসী। উজ্জ্বল ও তুলসীর এই বিয়ে মেনে নিতে পারেনি তুলসীর পরিবার। স্থানীয় সূত্রের খবর, মাস চারেক আগে বিয়ে হলেও সেই ক্ষোভ ধিকিধিকি জ্বলছিল তুলসীর পরিবারের সদস্যদের মধ্যে। সোমবার রাতে আচমকাই শীলকুচির পাগলীমারি গ্রামে উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে হামলা চালায় তুলসীর বাড়ির লোকজন। উজ্জ্বলকে না পেয়ে তার বাড়ির লোকজনের ওপরই চড়াও হয় তারা। অভিযোগ উজ্জ্বলের জ্যাঠামশাই জয়দেববাবুর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে তারা। মারধর করা হয় অন্য সদস্যদেরও। জয়দেববাবুকে বাঁচাতে গিয়ে মার খান তাঁর ছেলেও। এমনকি স্থানীয়দের দাবি, তুলসীর পরিবারের লোকজন তাণ্ডব চালানোর সময় কয়েক রাউন্ড গুলিও চালায়। পরে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করে উজ্জ্বলের পরিবার। ঘটনায় তুলসীর দাদা ও এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026