State

ডোমজুড়ে অস্ত্র কারখানার হদিস, ভাল অস্ত্র বানাতে মুঙ্গের থেকে আনা হয়েছিল পাকা কারিগর!

কলকাতা থেকে সামান্য দূরেই হাওড়ার ডোমজুড়। ডোমজুড়ের রায়পুর এলাকায় একটি ঘর লাগোয়া জায়গায় পলিথিনের চাদর ঢাকা দিয়ে দেদার চলছিল অস্ত্র তৈরি। ঠিকঠাক আগ্নেয়াস্ত্র তৈরি নিশ্চিত করতে মুঙ্গের থেকে আনা হয়েছিল পাকা কারিগর! আর এসব চলছিল সকলের অলক্ষ্যে। গ্রামবাসীদের দাবি ওই ঘর থেকে জোরে গানের আওয়াজ এলেও সেখানে কি কাজ হত সে সম্বন্ধে তাঁদের কিছু জানা নেই।

পুলিশ সূত্রের খবর, গত মাসে ক্যানিং থেকে জনা তিনেক দুষ্কৃতিকে প্রচুর কার্তুজ সহ গ্রেফতার করা হয়। তাদের জেরা করে মেলে বিহারের ২ অস্ত্র কারবারির খোঁজ। সেই দুই অস্ত্র কারবারিকে গত শুক্রবার বারুইপুর স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে মেলে হাওড়ার ডোমজুড়ের অস্ত্র কারবারি জাইরুল শেখের হদিশ। পেশায় জাইরুল কেবল অপারেটর হলেও তার পিছনে সে চালাত এই অস্ত্র কারখানা। এরপর হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার পুলিশ যৌথ অপারেশন চালায় জাইরুলের ডোমজুড়ের অস্ত্র কারখানায়। গ্রেফতার হয় জাইরুল। বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি লেদ ও ড্রিল মেশিন, বিশেষ ধরণের করাত, তৈরি হওয়া ও অর্ধনির্মিত ৭ এমএম পিস্তল, প্রচুর কার্তুজ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026