State

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানায় স্ত্রীকে খুন?

শ্বশুরবাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হল এক গৃহবধূর দেহ। সবংয়ের ওই গৃহবধূর পরিবারের দাবি তাঁদের মেয়ে আত্মহত্যা করেননি। বরং তাঁকে খুন করা হয়েছে। খুন করেছে তাঁর স্বামী। যদিও এই অভিযোগ পাওয়ার পরও স্বামী সুব্রত ঘোষকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অসুস্থতার কারণে ওই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি।

বিয়ে হয়েছে ৮ বছর হল। ৭ বছরের একটি ছেলেও রয়েছে। তারপরও পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সুব্রত ঘোষের সঙ্গে অন্য এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। সেকথা জানতে পারেন তার স্ত্রী মৌসুমি। প্রতিবাদ করেন। শুরু হয় ঝগড়া। সেই ঝগড়া প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। মৃতার পরিবারের দাবি, প্রায়শই তাঁদের মেয়ে ফোন করে কান্নাকাটি করতেন। জানাতেন তাঁর ওপর চলছে অকথ্য অত্যাচার। মৃতা মৌসুমি ঘোষের পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক না মেনে নেওয়ায় তাঁদের মেয়েকে খুন করেছে তাঁর স্বামী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026