State

চা খেতে গিয়ে খুন তৃণমূল নেতা

দুষ্কৃতিদের হাতে খুন হলেন উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটার তৃণমূল নেতা মহম্মদ আব্দুল ছামাদ আলি। মৃত ছামাদ তৃণমূল অঞ্চল কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তেহাটার মাঠপাড়ার কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। অভিযোগ, আচমকা রাত ৯টা নাগাদ তৃণমূল নেতার ওপর হামলা চালায় কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দোকানে ঢোকার আগে বোমা ছুঁড়ছিল দুষ্কৃতিরা। উপস্থিত জনতাকে ভয় দেখাতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে তারা। তারপর চায়ের দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তারা। ছামাদ আলিকে টেনে বাইরেও নিয়ে আসে। তারপর চায়ের দোকানের সামনেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ছামাদ। এরপর রক্তাক্ত ছামাদকে ফেলে চম্পট দেয় দুষ্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় ছামাদ আলিকে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই তৃণমূল নেতার সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল মোতালেব নামে ১ তৃণমূলকর্মীর। সেই বিবাদের জেরেই ছামাদকে আলিকে খুন হতে হল কিনা খতিয়ে দেখছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করেও তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল বলে মেনে নিয়েছেন স্থানীয়রা। খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

News Desk

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026