State

প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার পুলকার চালক

গত শনিবার বাড়ি ফেরার পর কিছু বলেনি প্রথম শ্রেণির ছাত্রীটি। কিন্তু সোমবার স্কুলে যাওয়ার নাম শুনেই বেঁকে বসে সে। কিছুতেই সে পুলকার কাকুর গাড়িতে যাবেনা। কিন্তু কেন? এতদিন তো যেত। হঠাৎ কী হল? ছোট্ট মেয়েকে জিজ্ঞেস করে কারণ জানার চেষ্টা করেন বাবা-মা। আর তাতেই মেয়ের মুখ থেকে বেরিয়ে আসে ভয়ংকর ঘটনার কথা। বাবা-মার বুঝতে অসুবিধা হয় না মেয়ে যা বলছে তার মর্মার্থ হল গত শনিবার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় পুলকারে মেয়েকে একা পেয়ে পুলকার চালক তাকে যৌন হয়রানি করেছে। তখনই পুলিশের দ্বারস্থ হন ক্ষুব্ধ বাবা-মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই পুলকার চালককে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে তাকে হাওড়া আদালতে পেশ করার সময় আদালতের গেটের মুখে আচমকাই ওই পুলকার চালকের ওপর ঝাঁপিয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পুলিশি ঘেরাটোপের মধ্যেই চলে জুতোপেটা, মারধর। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। এরপর ২০ মিনিটের জন্য আদালতের সামনের রাস্তা অবরোধ করেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026