State

সকাল থেকে ফের ভৈরবের জলে তল্লাশি শুরু, দুপুর পর্যন্ত উদ্ধার ৬টি দেহ

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভৈরব নদীর জলে বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বাস বোঝাই যাত্রী। যাঁদের মধ্যে ৯ জন কোনওক্রমে বাঁচলেও বাকিদের সলিল সমাধি হয় ওই জলেই। জলের অনেক গভীরে পাঁকে আটকে থাকা বাস তুলে আনতে গত সোমবার বিকেল গড়িয়ে যায়। তারপর বাস জলের উপরে উঠতেই তার মধ্যে থেকে বার করে আনা হয় একের পর এক দেহ। সোমবার উদ্ধার হয় সাকুল্যে ৩৬টি দেহ। কিন্তু তখনও জলের তলায় দেহ পড়ে আছে বলে জানানো হয়েছিল। কিন্তু অন্ধকার নামায় উদ্ধারকাজ তখনকার মত বন্ধ রাখতে হয়।

মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কাজ। ডুবুরি নামিয়ে চলে বাকি দেহের খোঁজে তল্লাশি। জলে স্রোত নেই। তাই দেহ ভেসে যাওয়ার সম্ভাবনা কম। এদিন দুপুর পর্যন্ত জলের তলায় পাঁকে আটকে থাকা অবস্থায় ৬টি দেহ উদ্ধার হয়। এখনও জলের তলায় ১০-১২টি দেহ পড়ে আছে বলেই অনুমান করছেন সকলে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026