State

বুকফাটা কান্নায় ভারী হল বাতাস, কেউ পেলেন স্বজনের দেহ, কেউ রাত পর্যন্ত দিশেহারা

সব কাজ ফেলে দুপুরেই ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদের দৌলতাবাদে। কথা বলেছিলেন স্বজন হারানো ভেঙে পড়া মানুষজনের সঙ্গে। পরে সারা দিনই খোঁজ নিয়েছিলেন উদ্ধারকাজের। নজর রেখেছিলেন উদ্ধারের গতি প্রকৃতির দিকে। শেষ বিকেলে যখন বাস থেকে একের পর এক দেহ বার করে পৌঁছে দেওয়া হতে লাগল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, তখন সেখানেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসক, নার্স থেকে হাসপাতাল কর্মীদের নির্দেশ দেন যেন মৃতদের শোকবিহ্বল পরিবারের মানুষগুলোর ময়নাতদন্তের পর দেহ পেতে কোনও সমস্যা না হয়। নিজেই একসময়ে মাইক হাতে তুলে কিভাবে পুরো ব্যবস্থাপনা চলবে তা জানিয়ে দেন। নিজে সরে গিয়ে ভিড়ভাড়ও কিছুটা হাল্কা করে দেন।

ততক্ষণে হাসপাতাল চত্বরে শুধুই কান্নার রোল। কেউ হারিয়েছেন বোনকে, কেউ ভাইকে, কেউ সন্তানকে, কেউ পরিবার, কেউবা হারিয়েছেন মা বা বাবাকে। অনেকেই কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েন। স্বজন হারানো মানুষগুলোকে ধরে রাখা যাচ্ছিল না। বুক ফাটা কান্না মিশে যাচ্ছিল আকাশে বাতাসে। গোটা পরিবেশটাকেই কেমন যেন ভারী করে তুলেছিল মানুষগুলোর হাহাকার। অনেকে স্বজন হারানোর কষ্টে প্রলাপ বকছিলেন। কাউকে দেহ শনাক্ত করতেই নিয়ে যাওয়া যাচ্ছিল না। তারপরও অনেকে শেষ পর্যন্ত নিজেদের মানুষের নিথর দেহটুকু হাতে পেলেন। আর কিছু মানুষ রাত পর্যন্ত তন্নতন্ন করে খুঁজে বেড়ালেন সকালেও জলজ্যান্ত দেখা মানুষটাকে। কিন্তু পেলেন কই? এখনও যে কয়েকজনের দেহ নিশ্চিন্তে শুয়ে আছে ভৈরবের অতল গহ্বরে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026