বিকেল ৩টে নাগাদ যখন বাস ভৈরব নদীর জলে উঁকি দিল তখন নদীর পার জুড়ে হাজার হাজার মানুষের বিস্ফারিত চোখ খুঁজছে বাসের আনাচ কানাচ। যদি কোনও দেহের দেখা পাওয়া যায়। ততক্ষণে বাসের কাছে পৌঁছে গেছে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নৌকা, উদ্ধারকারীদের বোট। বাসটি ৪টি ক্রেনের সাহায্যে যখন শেষ বিকেলে ঠিক জলের ওপর ভাসমান অবস্থায় আসে, তখন বাসের পিছনের দরজা ভেঙে ভিতর থেকে একে একে শুরু হয় দেহ টেনে বার করার কাজ।
সকাল থেকে বিকেল পর্যন্ত যেখানে ৪টি দেহ উদ্ধার হয়েছিল, সেখানে মাত্র আধঘণ্টার মধ্যে সেই সংখ্যা পৌঁছে যায় ৩৬-এ। যারমধ্যে মহিলা ও শিশুও ছিল। দেহগুলিকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। আর বাসটিকে ধীরে ধীরে সন্ধের পর উপরে তুলে নেয় ক্রেন। কিন্তু সকাল থেকেই শোনা গেছে বাসে যাত্রীর সংখ্যা ছিল ৫৬-৫৭ জন। দেহ উদ্ধার হয়েছে ৩৬টি। ৯ জন নদীর জলে ভেসে প্রাণে বেঁচে গেছেন। তাহলে এখনও জনা ১০-১১ জন যাত্রী বাকি। তাঁরা কোথায়? প্রশ্ন উঠলেও রাতের অন্ধকারে উদ্ধার কাজ সম্ভব নয়। তাই প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার সূর্যের আলো ফোটার পর থেকে ফের ভৈরব নদীতে শুরু হবে বাকি দেহের খোঁজে তল্লাশি।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…