State

পণের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, বেপাত্তা স্বামী, শ্বশুরবাড়ির লোকজন

প্রেমিকের সঙ্গে হাত ধরে এক কাপড়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন কাকলি। দুচোখে মনের মানুষের সঙ্গে ঘর বাঁধার একরাশ স্বপ্নে বিভোর হৃদয় পিছন ফিরে তাকায়নি। বিয়েও হয়। তা প্রায় ৭ মাস আগের কথা। প্রথম প্রথম সব ঠিকঠাক ছিল। কিন্তু অভিযোগ মাস দুয়েক পর থেকে বদলে যায় সব ছবি। প্রেমের সুমধুর সম্পর্ক হারিয়ে যায় নিমেষে। সে জায়গায় পণের দাবি ক্রমশ জোড়াল হতে থাকে। টাকা পয়সা থেকে মোটরবাইক, গয়না। চাহিদার তালিকা লম্বা হতে থাকে। আর তা চাহিদামত না পাওয়া বাড়াতে থাকে অত্যাচারের মাত্রা। ততদিনে কাকলি বিশ্বনাথের প্রেমের পুরস্কার কাকলির জঠরে বড় হচ্ছে। কিন্তু অভিযোগ ভালবেসে বিয়ে করা সেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে অত্যাচার করতে এতটুকু হাত কাঁপেনি স্বামীর।

গত বৃহস্পতিবার জলপাইগুড়ির কাকলি তাঁর বাড়িতে ফোন করে বাবাকে অত্যাচারের কথা জানান। কিন্তু তার কিছু পরে তাঁর বাপের বাড়িতে ফোন আসে শ্বশুরবাড়ি থেকে। জানানো হয় কাকলি মারা গেছেন। হাসপাতালে রয়েছে তাঁর মৃতদেহ। পুলিশ তদন্তে নেমেছে। অভিযোগ পণের দাবিতে অন্তঃসত্ত্বা কাকলিকে হত্যা করেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পুলিশে দায়ের হয়েছে মামলা। যদিও ঘটনার পর থেকে কাকলির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বেপাত্তা।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026