State

হাসপাতালের জলের পাইপে রোগীর ঝুলন্ত নগ্ন দেহ, ঘনীভূত রহস্য

হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুস্থ হতে। চিকিৎসা ভালো করে শুরু হওয়ার আগেই নিখোঁজ হয়ে গেলেন রোগী। পরে সেই হাসপাতাল থেকেই উদ্ধার হল মৃত রোগীর নগ্ন দেহ। উচ্চপদস্থ সরকারি কর্মচারির এমন রহস্য মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে।

মৃত রোগী সমরেশ হাজরা ডব্লিউবিসিএস আধিকারিক। গত বছর ৬ ডিসেম্বর নবান্নে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। প্রশিক্ষণের জন্য শালবনিতে গিয়ে সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সমরেশবাবু। গত ১৮ জানুয়ারি সহকর্মীরা মিলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করান। গত সোমবার আচমকা নিজের কেবিন থেকে নিখোঁজ হয়ে যান অসুস্থ সমরেশবাবু। মঙ্গলবার সকালে হাসপাতালের চারতলায় রোগীর নিথর দেহ চোখে পড়ে হাসপাতালের কর্মীদের। জলের পাইপে গলায় ফাঁস লাগানো অবস্থায় সমরেশবাবুর বিবস্ত্র দেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগে ঘটনার সিআইডি তদন্ত চেয়ে সরব হয়েছেন মৃতের পরিবার। হাসপাতালের ভিতরে রোগীর এমন অস্বাভাবিক মৃত্যু কিভাবে হল জানতে তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026