State

কাকভোরে ট্রেনে কাটা পড়ে মৃত আরপিএফ কর্মী

ডিউটি শেষ। রাতভর ডিউটির পর ভোরে বাড়ি ফেরার পালা। ডিউটি সেরে তাই ডাউন লাইন ধরে হাঁটা শুরু করেন রেলের আরপিএফ কর্মী প্রৌঢ় বিবেকানন্দ মিশ্র। শীতকাল। ফলে ভোরের দিকে ট্রেন লাইনে কুয়াশা থাকছে। ঝকঝকে দৃশ্যমানতা থাকছে না। তার মধ্যেই বিহারের বাসিন্দা বিবেকানন্দবাবুর ট্রেন লাইন ধরে হাঁটাটা তাঁর জীবনে ইতি টেনে দিল।

সেই সময়ে হাওড়ার কুলগাছিয়া স্টেশনের কাছে হাওড়ামুখী ডাউন পুরী-সাঁতরাগাছি এক্সপ্রেস দুরন্ত গতিতে আসছিল। বিবেকানন্দবাবু টেরও পাননি। লাইনের ওপর থাকায় বিবেকানন্দবাবুকে পিছন থেকে ধাক্কা মারে ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026