রিষড়ার বিধানচন্দ্র কলেজের ইউনিয়ন রুমে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শাহিদ হাসানের হাতে টিএমসিপিরই এক নেত্রীর মার খাওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতে শোরগোল পড়ে যায়। ওই ছাত্রী পুলিশের কাছে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শাহিদ হাসানকে গ্রেফতার করতে না পারলেও, শুক্রবার সে নিজেই আদালতের কাছে আত্মসমর্পণ করে। শ্রীরামপুর আদালতে মামলা ওঠে দুপুরে। সেখানে শাহিদ হাসানের জামিনের আর্জি জানান তার আইনজীবী। জামিনের আর্জির বিরোধিতা আসে সরকারি আইনজীবীর দিক থেকে। যদিও তিনি অভিযুক্তের পুলিশি হেফাজতের দাবি জানাননি। বিচারক জামিনের আর্জি খারিজ করে শাহিদ হাসানের আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
এদিকে অভিযুক্ত শাহিদ হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত চত্বরের সামনে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি ও এসএফআই। এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে মিছিল বার করেন ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীরা। শুক্রবার দুপুরে শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হয়।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…