State

সোনার চেনের দাবি না মেটায় গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা

ফের পণের দাবি না মেটানোয় বধূকে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগের তির সেই স্বামীসহ শ্বশুরবাড়ির দিকেই। নির্যাতিতা গৃহবধূ সোমা শিকদারের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দক্ষিণ বাবুপাড়া এলাকায়। ৫ বছর আগে সঞ্জয় শিকদারের সঙ্গে বিয়ে হয় সোমার। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য শ্বশুরবাড়ির লোক চাপ সৃষ্টি করত সোমার উপর। মানসিক অত্যাচারের পাশাপাশি চলত শারীরিক নির্যাতনও। ইদানিং একটা সোনার চেনের জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনটাই দাবি নির্যাতিতা বধূর।

সেই দাবি নিয়েই অশান্তি চূড়ান্ত রূপ নেয় গত বৃহস্পতিবার রাতে। অভিযোগ, স্নানঘরে নিয়ে গিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোক সোমা শিকদারের গায়ে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে করতে ঘরের ভিতর থেকে বাইরে চলে আসেন গৃহবধূ। প্রতিবেশিদের সাহায্যে নেভানো হয় আগুন। ঘটনার দিন রাতেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। প্রতিবেশিদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে মারধর করত তাঁর শ্বশুরবাড়ির লোক। এই নিয়ে স্থানীয় কাউন্সিলারের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছু হয়নি। উল্টে স্বামী তাঁকে বিবাহ বিচ্ছেদের হুমকি দিত বলে অভিযোগ নির্যাতিতা গৃহবধূর। ঘটনার তদন্তে নেমে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026