ফের মাছের রহস্যমৃত্যু জলপাইগুড়িতে। করলার পর এবার তিস্তা। নদীর তলদেশ ছেড়ে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠল তিস্তার বুকে। সেই মাছ আবার তড়িঘড়ি চালানও হয়ে গেল বাজারে। ক্রেতারা জানতেও পারলেন না সেই মাছ কিনে কত বড় বিপদ ডেকে আনলেন নিজেদের। কারণ মাছগুলিকে আসলে মারা হয়েছে বিষ দিয়ে। সেই বিষাক্ত মাছ তারিয়ে তারিয়ে খেলেন সাধারণ মানুষ।
গত মঙ্গলবার বিষ দিয়ে মাছ মারার ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জলপাইগুড়ির মৎস্য দফতর। অথচ বিষ দিয়ে মাছ মারার ঘটনা জানাজানি হয়েছে গত সোমবারই। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, গত রবিবার রাতের অন্ধকারে কেউ বিষ ঢেলে দিয়েছিল জলপাইগুড়ির মঙ্গলঘাটে তিস্তার জলে। সোমবার সকাল হতেই দেখা যায় দেদার মরা মাছ ভেসে উঠেছে নদীর জলে। আসলে যত মাছ তত বিক্রি। আর ততটাই লাভ। ঘটনার পিছনে তাই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর হাত আছে বলে দাবি স্থানীয়দের। কে বা কারা এইধরনের অসাধু কাজের পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…