State

রাতভর বেপাত্তা, সকালে বাড়ির পাশ থেকেই উদ্ধার ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ

সন্ধ্যা থেকে যাঁর খোঁজই ছিল না, সকাল হতেই বাড়ির পাশ থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত দেহ। বুধবার নদিয়ার নাকাশিপাড়ার জয়নগরে এক ব্যবসায়ীর রহস্যমৃত্যুতে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। মৃত ব্যবসায়ীর নাম আবদুল হাবিব শেখ। কম্বলের ব্যবসা ছাড়াও তাঁর ফলের ব্যবসাও রয়েছে। মৃতের পরিবারের দাবি, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় একটা ফোন আসে আবদুলের কাছে। সেই ফোন পাওয়ার পরই তড়িঘড়ি বেরিয়ে যান ওই ব্যবসায়ী।

এরপর সারারাত বাড়ি ফেরেননি তিনি। রাতেই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু খোঁজ মেলেনি। বুধবার সকালে বাড়ির পাশের মাঠে আবদুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে ক্ষতবিক্ষত ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে। মৃতের পরিবারের দাবি, আবদুলকে খুন করা হয়েছে। পুলিশেরও অনুমান, ব্যবসায়িক বিবাদের জেরেই সম্ভবত খুন হতে হয়েছে ওই ব্যবসায়ীকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যে ফোন আসার পর ওই ব্যবসায়ী বাইরে যান, সেই ফোন কোথা থেকে এসেছিল তার খোঁজ শুরু করছে পুলিশ।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026